সকল ম্যাচডে, রেফারি দায়িত্ব, স্কোয়াড সাবমিশন, ভিডিও প্রমাণ এবং আচরণবিধি সংক্রান্ত অফিসিয়াল নিয়মাবলী। প্রতিটি অনুচ্ছেদ আলাদাভাবে ব্রাউজ ও সার্চ করুন।
স্কোয়াড সাবমিট এর সময়ে দুই ক্লাব থেকে দুইজন রেফারি নিযুক্ত করতে হবে, যারা দুই ক্লাবের প্রতিনিধি হিসেবে ম্যাচডে পরিচালনা করবে।
ফিক্সার দেয়ার পর থেকে রেফারিদ্বয় স্ব-স্ব ক্লাবের প্লেয়ার এক্টিভিটি পর্যবেক্ষণ করবেন, অপ্পনেন্ট রেফারির সাথে আলোচনা করবেন, যেকোনো ইস্যুতে ম্যাচ অফিশিয়ালদের সাথে আলোচনা করবেন এবং প্রয়োজনে অভিযোগ বক্সে এডমিনদের সাথে আলোচনা করবেন।
ম্যাচডের কোনো ISSUE বিষয়ে রেফারি ব্যতীত অন্য যেকোনো প্লেয়ারের মেসেজ দেয়া নিষেধ এবং অন্য কারো সাথে আলোচনা করা হবে না।
শেষদিন রাত ১:০০ -এর মধ্যে বিজয়ী দলের দায়িত্বপ্রাপ্ত রেফারিকে ম্যাচডে গ্রুপে স্কোর সাবমিট করতে হবে। কোনো অটো রেজাল্ট প্রয়োজন হলে প্রায়োরিটি সময়ের রুলস অনুযায়ী এক্টিভিটি ও রুলস অনুযায়ী দুইপক্ষের রেফারি সমাধান করবেন।
ম্যাচ অফিশিয়ালের অনুমতি ব্যতীত রেফারি পরিবর্তন করা যাবে না।
রেফারিদ্বয়কে অবশ্যই রুলস অনুসরণ করতে হবে এবং তারা সকল সিদ্ধান্তের বিষয়ে জবাবদিহিতা প্রদানে দায়বদ্ধ থাকিবে। ম্যাচ অফিসিয়াল অথবা ম্যাচডে এডমিন ব্যাতিত ম্যাচ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচ্য হবে না।
খ) স্কোয়াড সাবমিট সংক্রান্ত
✅ স্কোয়াড সাবমিশন ডেডলাইন: বিকাল ৩:৫৯ মিনিট। ডেডলাইনের পূর্বে অবশ্যই স্কোয়াড সাবমিট করতে হবে। প্রতি ম্যাচের জন্য স্কোয়াড সাবমিট বাধ্যতামূলক।
ডেডলাইনের পূর্বে স্কোয়াড সাবমিট করতে ব্যর্থ হলে, সর্বোচ্চ সময় ম্যাচডে এর রাত ৯ টা পর্যন্ত সময় দেওয়া হবে (সেক্ষেত্রে রেফারিকে পার্পল কার্ড দেখানো হবে)।
নির্দিষ্ট সময়ের মধ্যে স্কোয়াড সাবমিট না করলে প্রথম দিনের সকল ম্যাচ অটো লস কাউন্ট করা হবে। দ্বিতীয় দিনের ক্ষেত্রে বিকেল ৫ টার মধ্যে স্কোয়াড সাবমিট করতে তখনও ব্যর্থ হলে, একই ভাবে দ্বিতীয় দিনের সকল ম্যাচ ও অটো লুস কাউন্ট করা হবে।
স্কোয়াড রেশিও মডিউল (VPN vs Non-VPN build-up)
১০ ম্যান: VPN (২) + Non-VPN (২) + Anchor Man (১) + Goal Poacher (২) [টোটাল ১২+২]
১২ ম্যান: VPN (২) + Non-VPN (২) + Anchor Man (১) + Goal Poacher (৩) [টোটাল ১৩+৩]
১৪ ম্যান: VPN (২) + Non-VPN (২) + Anchor Man (১) + Goal Poacher (৪) [টোটাল ১৪+৪]
গ) প্লেয়ার ইনফো সংক্রান্ত
ম্যাচডেতে যে ইনফো কার্ড প্রদান করা হয় উক্ত কার্ডের তথ্যানুযায়ী ম্যাচডে সম্পন্ন হবে।
ম্যাচডে ইনফো কার্ড দেয়ার পর: ইনফো পরিবর্তন করলে উক্ত ম্যাচডেতে ইনফো অপরিবর্তিত থাকবে, প্লেয়ার রেজিষ্ট্রেশন করলে উক্ত প্লেয়ার ম্যাচডেতে অংশগ্রহণ করতে পারবে না। তবে কোনো প্লেয়ার আনরেজিস্টার করলেও সে খেলতে পারবে।
প্লেয়ারের ইউজার আইডি ও ডিভাইস পরিবর্তনের প্রাথমিক ডেডলাইন বিকাল ৩টা ২৯মিনিট। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি ও ডিভাইস পরিবর্তন করতে হবে। তবে স্বয়ংক্রিয়ভাবে ইনফো কার্ড তৈরি হয় বিকাল ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ১০মিনিটের মধ্যে। ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ১০এর মধ্যে ইনফো পরিবর্তন করলে ইনফো পরিবর্তন হতে পারে, আবার নাও হতে পারে। ম্যাচডে শুরুতে প্রদানকৃত ইনফো কার্ড চেক করে ম্যাচ খেলতে হবে।
ফেসবুক আইডি লিঙ্ক পরিবর্তনের সর্বশেষ সময় বিকাল ৪টা। উক্ত সময় পরে আইডি পরিবর্তন করলে উক্ত ম্যাচডেতে পরিবর্তিত ফেসবুক আইডি দিয়ে অংশগ্রহণ করা যাবে না।
ম্যাচডে চলাকালীন ইনফো ভুল থাকলে/রুলস ৩ এ উল্লেখ্য ডেডলাইনের পর ইনফো পরিবর্তন করলে প্লেয়ার সাব-আউট করা যাবে / রেফারিদ্বয়ের বিশেষ অনুমতি সাপেক্ষে ভিন্ন ইনফো (ইউজার আইডি, ডিভাইস বা ফেসবুক আইডি) দিয়ে ম্যাচ খেলা যাবে। কিন্তু অনুমতি ব্যতীত ভিন্ন ইনফো দিয়ে ম্যাচ সম্পন্ন করলে অটো লস।
ম্যাচডে চলাকালীন registrar ফেসবুক আইডি সমস্যার ক্ষেত্রে ম্যাচ শুরুর পূর্বে উপযুক্ত প্রমাণ দিয়ে অন্য ফেসবুক আইডি দিয়ে ম্যাচ খেলা যাবে। তবে অপনেন্ট প্লেয়ার / রেফারিকে না জানিয়ে ভিন্ন ফেসবুক আইডি দিয়ে ম্যাচ সম্পন্ন করলে অটো লস।
ম্যাচডে গ্রুপে ডাটাবেজে লিপিবদ্ধ ফেসবুক আইডির নাম মিল থাকা বাধ্যতামূলক নয়। ডাটাবেজে লিপিবদ্ধ ফেসবুক আইডি লিঙ্ক ম্যাচডে গ্রুপের ফেসবুক আইডি লিঙ্ক একই হতে হবে। তবে ২-৩টি ম্যাচডের মধ্যে ডাটাবেজ নাম চেঞ্জ করতে ব্যর্থ হয়ে ম্যাচ সম্পন্ন করলে অটো লস দেয়া হবে।
ডাটাবেজে লিপিবদ্ধ কোনামী আইডির ফরম্যাট হতে হবে (ASAA123456789) নাম্বারের পূর্বে টেক্সট অংশ থাকা বাধ্যতামূলক, অন্যথায় অটো লস দেওয়া হবে।